দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি যুবক রিয়াজ হোসেনকে (২৪) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টার দিকে ওই দেশের আনতাদা শহরে এ ঘটনা ঘটে। রিয়াজ ফেনী জেলার শর্শদী ইউনিয়নের এলাহীগঞ্জ এলাকার রহিম আলীর ছেলে। নিহত রিয়াজের মামা মনির হোসেন শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, ৪ বছর আগে জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে আফ্রিকায় যান রিয়াজ। সেখানে কনফেকশনারির ব্যবসা করতেন তিনি। সন্ত্রাসীরা নিয়মিত তার কাছে চাঁদা দাবি করতেন, বৃহস্পতিবার রাতেও তারা চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা রিয়াজকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে জঙ্গলে ফেলে যায়। পরে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
Related Posts
হাসিনার মুখের ভাষা নিষিদ্ধ পল্লীর মহিলার চেয়েও জঘন্য
- Ayesha Meher
- অক্টোবর ২১, ২০১৫
- 1 min read
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন, অনৈক্য ও বিবাদ যেভাবে বাড়ছে ঠিক সেভাবেই বাড়ছে প্রতিপক্ষ দলগুলোকে…
এইডস, হেপাটাইটিস রোধে আসছে সুপার সিরিঞ্জ
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ২৩, ২০১৫
- 1 min read
ঢাকা: নোংরা এবং অন্যের ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহারের কারণে যেসব রোগের সংক্রমণ ঘটে সেসব বন্ধ করার…
পল্টনে গুলিবিদ্ধ ১
- Ayesha Meher
- জানুয়ারি ৫, ২০১৫
- 0 min read
রাজধানীর পল্টনের কালভার্ট এলাকায় মহানগর বিএনপির মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এতে ১ জন গুলিবিদ্ধ হয়েছেন।…
৩ thoughts on “দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা”
Leave a Reply to Rezina Akhter Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Moin Ahmed liked this on Facebook.
Md Rustum liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.