দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি যুবক রিয়াজ হোসেনকে (২৪) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টার দিকে ওই দেশের আনতাদা শহরে এ ঘটনা ঘটে। রিয়াজ ফেনী জেলার শর্শদী ইউনিয়নের এলাহীগঞ্জ এলাকার রহিম আলীর ছেলে। নিহত রিয়াজের মামা মনির হোসেন শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, ৪ বছর আগে জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে আফ্রিকায় যান রিয়াজ। সেখানে কনফেকশনারির ব্যবসা করতেন তিনি। সন্ত্রাসীরা নিয়মিত তার কাছে চাঁদা দাবি করতেন, বৃহস্পতিবার রাতেও তারা চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা রিয়াজকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে জঙ্গলে ফেলে যায়। পরে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
Related Posts
এবার কেউ ফেভারিট নয়
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ১৩, ২০১৫
- 1 min read
অনেক আগ্রহ-আকর্ষণের বিশ্বকাপ শুরু হচ্ছে শনিবার থেকে। আগের বিশ্বকাপগুলোতে বুঝতে পারতাম কোন কোন দল ফেভারিট।…
৩ বিয়ে করলেই থাকবে না পানির সমস্যা!
- Ayesha Meher
- জুন ১১, ২০১৫
- 0 min read
ঢাকা: ভারতের মধ্যপ্রদেশের বুন্দেলখন্ড অঞ্চলের তিকমগড়, ছাতারপুর, পান্না, দামোহ এবং সাগর এলাকায় বছরের পর বছর…
বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়নি
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ১০, ২০১৫
- 1 min read
বিএনপি নেতৃত্বাধীন ২০ দল হরতালের সময়সীমা বাড়ালেও বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা এখনও স্থগিত করেনি…
৩ thoughts on “দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা”
Leave a Reply to Moin Ahmed Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Moin Ahmed liked this on Facebook.
Md Rustum liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.