নারীদের শরীরে ক্যান্সারের কোষ সনাক্ত করতে সক্ষম কবুতর, সম্প্রতি আমেরিকায় এক গবেষণায় এমনই অবাক করা তথ্য উঠে এসেছে। যা অবাক করেছে মার্কিন বিজ্ঞানীদেরও। বায়োপসি এবং ম্যামোগ্রাম স্ক্যানের মাধ্যমেই এটা প্রমাণ করে দেখিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণার প্রাপ্ত ফলাফলের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক হাসপাতালেই চিকিৎসকদের সঙ্গেই ‘চাকরি’তে রাখা হচ্ছে কবুতরকেও। বিশেষ করে নারীদের স্তন ক্যানসার সনাক্ত করতে কবুতরকে সব থেকে বেশি কার্যকারি ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। মার্কিন বিজ্ঞানীদের গবেষণা প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮৫% ক্ষেত্রে কবুতর সঠিকভাবেই শরীরের ক্যান্সার কোষগুলোকে সনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হলে শতাংশের হার আরও বাড়বে বলেই মনে করছেন মার্কিন গবেষক অধ্যাপক রিচার্ড লেভেনসন। তাঁর মতে, “একটি পায়রা একজন চিকিৎসকের মতই বলে দিতে পারছে ক্যান্সারের স্টেজ। কীভাবে এই অসাধ্য সাধন হচ্ছে? বিজ্ঞান বলছে মানুষের মতই পায়রার মস্তিষ্কেও রয়েছে নিউরাল পাথওয়ে। কবুতরের মাথার আকার মানুষের তুলনায় অনেক ছোট হলেও নিউরাল পাথওয়ের জন্যই পায়রা ক্যান্সার কোষ সনাক্ত করতে সক্ষম।
Related Posts
প্রতারকেরা প্রতিযোগীতার মুখে
- Ayesha Meher
- June 29, 2021
- 1 min read
এই করোনা সমীরণনে বাংলাদেশের বিশিষ্ট প্রতারকেরা প্রবল প্রতিযোগীতার মুখে প্রতারণার নতুন নতুন কৌশল অবলম্বণে ব্যস্ত।…
বাড়ি এসে হামলা করে গেল উত্ত্যক্তকারীরা
- Ayesha Meher
- March 9, 2015
- 1 min read
সিলেট নগরীর টিলাগড় মিরাপাড়ায় উত্যক্তের প্রতিবাদ করায় হামলা চালিয়েছে উত্ত্যক্তকারী ও তার সাঙ্গপাঙ্গরা। হামলায় উত্ত্যক্তের…
পুরান ঢাকায় কাগজবোঝাই ট্রাকে পেট্রোলবোমা
- Ayesha Meher
- February 5, 2015
- 1 min read
ঢাকা: পেট্রোলবোমা মেরে রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে বাবুবাজার ব্রিজের পাশে একটি কাগজবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে…
৪ thoughts on “ক্যান্সারে সনাক্ত করবে কবুতর!”
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Shahadat H Bhuiyan liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
Md Rustum liked this on Facebook.