দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি যুবক রিয়াজ হোসেনকে (২৪) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টার দিকে ওই দেশের আনতাদা শহরে এ ঘটনা ঘটে। রিয়াজ ফেনী জেলার শর্শদী ইউনিয়নের এলাহীগঞ্জ এলাকার রহিম আলীর ছেলে। নিহত রিয়াজের মামা মনির হোসেন শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, ৪ বছর আগে জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে আফ্রিকায় যান রিয়াজ। সেখানে কনফেকশনারির ব্যবসা করতেন তিনি। সন্ত্রাসীরা নিয়মিত তার কাছে চাঁদা দাবি করতেন, বৃহস্পতিবার রাতেও তারা চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা রিয়াজকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে জঙ্গলে ফেলে যায়। পরে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
Related Posts
ভারতে এক বাংলাদেশী পরিবারের ৫ সদস্য আটক
- Ayesha Meher
- জানুয়ারি ১৮, ২০১৫
- 0 min read
বৈধ কাগজপত্র না থাকায় এক বাংলাদেশী পরিবারের ৫ সদস্যকে গতকাল আটক করেছে ভারতীয় পুলিশ। আটককৃতরা…
টিভি উপস্থাপিকা অমৃতাকে বিয়ে করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং
- Ayesha Meher
- সেপ্টেম্বর ৬, ২০১৫
- 1 min read
সিনিয়র কংগ্রেস নেতা ও মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং দেশটির জনপ্রিয় টিভি উপস্থাপিকা অমৃতা…
ইসরায়েল-হেজবুল্লাহ সংঘর্ষ, নিহত ৩
- Ayesha Meher
- জানুয়ারি ২৮, ২০১৫
- 0 min read
লেবানন ও ইসরায়েল সীমান্তে ইসরায়েলী সেনা বহনকারী গাড়ি বহরে হিজবুল্লাহর হামলায় তিনজন নিহত হয়েছে। এ…
৩ thoughts on “দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা”
Leave a Reply to Md Rustum Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Moin Ahmed liked this on Facebook.
Md Rustum liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.