দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি যুবক রিয়াজ হোসেনকে (২৪) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টার দিকে ওই দেশের আনতাদা শহরে এ ঘটনা ঘটে। রিয়াজ ফেনী জেলার শর্শদী ইউনিয়নের এলাহীগঞ্জ এলাকার রহিম আলীর ছেলে। নিহত রিয়াজের মামা মনির হোসেন শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, ৪ বছর আগে জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে আফ্রিকায় যান রিয়াজ। সেখানে কনফেকশনারির ব্যবসা করতেন তিনি। সন্ত্রাসীরা নিয়মিত তার কাছে চাঁদা দাবি করতেন, বৃহস্পতিবার রাতেও তারা চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা রিয়াজকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে জঙ্গলে ফেলে যায়। পরে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
Related Posts
স্বাক্ষর করেছি, সমর্থন দিয়েছি, তবে কথা আছে: জুনায়েদ বাবুনগরী
- Ayesha Meher
- June 18, 2016
- 1 min read
শোলাকিয়া ঈদগাহের খতিব আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বাধীন জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় সমর্থন দিয়ে স্বাক্ষর করেছেন হেফাজতে…
জাসদকে আওয়ামী লীগ পাশে রাখতে পারে না
- Ayesha Meher
- August 28, 2015
- 1 min read
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে…
শোক নিয়ে নোংরা রাজনীতি না করার আহ্বান শিমুলের
- Ayesha Meher
- January 24, 2015
- 0 min read
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস খালেদা জিয়ার পুত্র হারানোর…
৩ thoughts on “দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা”
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Moin Ahmed liked this on Facebook.
Md Rustum liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.