দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি যুবক রিয়াজ হোসেনকে (২৪) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টার দিকে ওই দেশের আনতাদা শহরে এ ঘটনা ঘটে। রিয়াজ ফেনী জেলার শর্শদী ইউনিয়নের এলাহীগঞ্জ এলাকার রহিম আলীর ছেলে। নিহত রিয়াজের মামা মনির হোসেন শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, ৪ বছর আগে জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে আফ্রিকায় যান রিয়াজ। সেখানে কনফেকশনারির ব্যবসা করতেন তিনি। সন্ত্রাসীরা নিয়মিত তার কাছে চাঁদা দাবি করতেন, বৃহস্পতিবার রাতেও তারা চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা রিয়াজকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে জঙ্গলে ফেলে যায়। পরে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
Related Posts
খালেদার কার্যালয়ে পানি-বিদ্যুৎ বন্ধ করে দেয়া হবে
- Ayesha Meher
- জানুয়ারি ৩০, ২০১৫
- 1 min read
ঢাকা: আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে অবরোধ ও হরতাল প্রত্যাহার না করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার…
দাপুটে জয়ে বছর শুরু টাইগারদের
- Ayesha Meher
- জানুয়ারি ১৫, ২০১৬
- 1 min read
ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজে সফরকারী জিম্বাবুয়েকে প্রথম ম্যাচে ৪ উইকেটে হারিয়ে চার ম্যাচ সিরিজে ১-০ তে…
উত্তরায় হাউজ বিল্ডিংয়ে পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
- Ayesha Meher
- সেপ্টেম্বর ১৩, ২০১৫
- 1 min read
ঢাকা: রাজধানীর উত্তরায় হাউজ বিল্ডিংয়ের সামনে বিক্ষোভরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।…
৩ thoughts on “দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা”
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Moin Ahmed liked this on Facebook.
Md Rustum liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.