বর্তমান সভ্য জগতে চলছে অসভ্য কারবার। মধ্যযুগীয় কায়দায় জামালপুর পতিতা পল্লীতে অবাধে নারী কেনাবেচা হচ্ছে। নারী কেনাবেচা যেভাবে হচ্ছে তা বিগত কোন সময়ে হয়নি। বর্তমানে নারী কেনা বেচার দায়িত্বে রয়েছে কুখ্যাত নারী ব্যবসায়ী জিয়ডিল রেখা ও কয়েকজন ব্যক্তি। এরা মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ী ও সদর উপজেলায় বিশাল সিন্ডিকেট স্থাপন করে দালালদের মাধ্যমে নারী নিয়ে আসছে। নারী আনার জন্য দালালরা বিশেষ কিছু কৌশল অবলম্বন করে। বিশেষ করে চাকরীর লোভ দেখিয়ে অল্প বয়সী মেয়েদের অভিভাবকদের ভিড়াচ্ছে। অভিভাবকমহল এদের ছলচাতুরীর কাছে হার মেনে নিজেদের সন্তানদের তুলে দিচ্ছে। এসব মেয়েদের জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করছে। দেহ ব্যবসায় রাজী না হলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। যার জন্য কোমলমতি মেয়েরা দেহ ব্যবসায় লিপ্ত হচ্ছে। সরেজমিনে পতিতা পল্লী ঘুরে জানা যায়, পতিতা পল্লীতে অসংখ্য শিশু পতিতা। নারী ব্যবসায়ীরা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে লাইসেন্স এনে দিচ্ছে। এসব পতিতার টাকায় অনেকে কোটিপতিতে পরিণত হয়েছে। এমনকি হলুদ নামধারী মিডিয়া কর্মীও দৈনিক হাজার হাজার টাকা আয় করছে। তাই সচেতন মহলের প্রশ্ন উঠেছে মধ্যযুগীয় এ বর্বরতা কবে নাগাদ বন্ধ হবে। এর কি কোন প্রতিকার হবে না ?
Related Posts
যৌবন ধরে রাখতে এই কাজগুলো করুন
- Ayesha Meher
- জুলাই ২৭, ২০১৭
- 1 min read
সাধারণত পরিমিত আহার এবং শরীরচর্চা করলে, যে কেউ পঞ্চাশোর্ধ্ব বয়সেও যৌবন ধরে রাখতে পারবেন। কীভাবে…
কাজ না পেয়েও পুলিশের পোশাক বানায় বেক্সিমকো
- Ayesha Meher
- জুলাই ৩১, ২০১৭
- 1 min read
নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতি ভর করেছে পুলিশের কেনাকাটায়। সঙ্গে যুক্ত হয়েছে সরকারদলীয় প্রভাবশালী ঠিকাদারের…
ওষুধ মুনাফার জন্য চিকিৎসার জন্য নয়
- Ayesha Meher
- জুন ৬, ২০১৬
- 1 min read
ফার্মেসীগুলো ওষুধ তৈরি করে তা বিক্রি করে মুনাফা করার জন্য – রোগীর আরোগ্যলাভের উদ্দেশ্যে নয়।…
৬ thoughts on “মধ্যযুগীয় কায়দায় চলছে জামালপুর পতিতা পল্লীতে নারী কেনাবেচা”
Leave a Reply to Md Sohag Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Sakat Khan liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.
Misbha Bd liked this on Facebook.
Md Sohag liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.