বর্তমান সভ্য জগতে চলছে অসভ্য কারবার। মধ্যযুগীয় কায়দায় জামালপুর পতিতা পল্লীতে অবাধে নারী কেনাবেচা হচ্ছে। নারী কেনাবেচা যেভাবে হচ্ছে তা বিগত কোন সময়ে হয়নি। বর্তমানে নারী কেনা বেচার দায়িত্বে রয়েছে কুখ্যাত নারী ব্যবসায়ী জিয়ডিল রেখা ও কয়েকজন ব্যক্তি। এরা মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ী ও সদর উপজেলায় বিশাল সিন্ডিকেট স্থাপন করে দালালদের মাধ্যমে নারী নিয়ে আসছে। নারী আনার জন্য দালালরা বিশেষ কিছু কৌশল অবলম্বন করে। বিশেষ করে চাকরীর লোভ দেখিয়ে অল্প বয়সী মেয়েদের অভিভাবকদের ভিড়াচ্ছে। অভিভাবকমহল এদের ছলচাতুরীর কাছে হার মেনে নিজেদের সন্তানদের তুলে দিচ্ছে। এসব মেয়েদের জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করছে। দেহ ব্যবসায় রাজী না হলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। যার জন্য কোমলমতি মেয়েরা দেহ ব্যবসায় লিপ্ত হচ্ছে। সরেজমিনে পতিতা পল্লী ঘুরে জানা যায়, পতিতা পল্লীতে অসংখ্য শিশু পতিতা। নারী ব্যবসায়ীরা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে লাইসেন্স এনে দিচ্ছে। এসব পতিতার টাকায় অনেকে কোটিপতিতে পরিণত হয়েছে। এমনকি হলুদ নামধারী মিডিয়া কর্মীও দৈনিক হাজার হাজার টাকা আয় করছে। তাই সচেতন মহলের প্রশ্ন উঠেছে মধ্যযুগীয় এ বর্বরতা কবে নাগাদ বন্ধ হবে। এর কি কোন প্রতিকার হবে না ?
Related Posts
সউদি আরব ‘ঐশী প্রতিশোধ’ ভোগ করবে, বললেন খামেনি
- Ayesha Meher
- জানুয়ারি ৩, ২০১৬
- 1 min read
সউদি আরবে শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদন্ড কার্যকর হবার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা…
ঢাকা উত্তরে আ.লীগ প্রার্থী আনিসুল হক
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ১৬, ২০১৫
- 1 min read
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য…
সৌদি আরব জেড ফোর্সের উদ্দেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Ayesha Meher
- ডিসেম্বর ৫, ২০১৫
- 0 min read
শুক্রবার জুম্মার নামাজের পর মক্কা নগরীর হারেম শরীফে মরহুম সালা উদ্দীন কাদের চৌধরী স্বরণে দোয়া…
৬ thoughts on “মধ্যযুগীয় কায়দায় চলছে জামালপুর পতিতা পল্লীতে নারী কেনাবেচা”
Leave a Reply to Sakat Khan Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Sakat Khan liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.
Misbha Bd liked this on Facebook.
Md Sohag liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.