বর্তমান সভ্য জগতে চলছে অসভ্য কারবার। মধ্যযুগীয় কায়দায় জামালপুর পতিতা পল্লীতে অবাধে নারী কেনাবেচা হচ্ছে। নারী কেনাবেচা যেভাবে হচ্ছে তা বিগত কোন সময়ে হয়নি। বর্তমানে নারী কেনা বেচার দায়িত্বে রয়েছে কুখ্যাত নারী ব্যবসায়ী জিয়ডিল রেখা ও কয়েকজন ব্যক্তি। এরা মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ী ও সদর উপজেলায় বিশাল সিন্ডিকেট স্থাপন করে দালালদের মাধ্যমে নারী নিয়ে আসছে। নারী আনার জন্য দালালরা বিশেষ কিছু কৌশল অবলম্বন করে। বিশেষ করে চাকরীর লোভ দেখিয়ে অল্প বয়সী মেয়েদের অভিভাবকদের ভিড়াচ্ছে। অভিভাবকমহল এদের ছলচাতুরীর কাছে হার মেনে নিজেদের সন্তানদের তুলে দিচ্ছে। এসব মেয়েদের জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করছে। দেহ ব্যবসায় রাজী না হলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। যার জন্য কোমলমতি মেয়েরা দেহ ব্যবসায় লিপ্ত হচ্ছে। সরেজমিনে পতিতা পল্লী ঘুরে জানা যায়, পতিতা পল্লীতে অসংখ্য শিশু পতিতা। নারী ব্যবসায়ীরা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে লাইসেন্স এনে দিচ্ছে। এসব পতিতার টাকায় অনেকে কোটিপতিতে পরিণত হয়েছে। এমনকি হলুদ নামধারী মিডিয়া কর্মীও দৈনিক হাজার হাজার টাকা আয় করছে। তাই সচেতন মহলের প্রশ্ন উঠেছে মধ্যযুগীয় এ বর্বরতা কবে নাগাদ বন্ধ হবে। এর কি কোন প্রতিকার হবে না ?
Related Posts
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আন্ডার কনস্ট্রাকশন’
- Ayesha Meher
- আগস্ট ৩, ২০১৫
- 0 min read
ঢাকা: রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির মুক্তির তারিখ পেছালো। চলতি বছর জুলাইয়ে ছবিটি মুক্তির কথা…
লক্ষিপুরের রামগঞ্জে প্রেমের জন্য স্কুল ছাত্রীর আত্মহত্যা !
- Ayesha Meher
- আগস্ট ৬, ২০১৫
- 0 min read
রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের রাঘাবপুরে অষ্টম শ্রেণীর ছাত্রী বিলকিস আক্তারের (১৪) ঝুলন্ত লাশ আজ…
নাটোরে ট্রাকে অগ্নিসংযোগ
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ১০, ২০১৫
- 1 min read
নাটোরের গুরুদাসপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আগুন ধরে ট্রাকটি পুড়ে…
৬ thoughts on “মধ্যযুগীয় কায়দায় চলছে জামালপুর পতিতা পল্লীতে নারী কেনাবেচা”
Leave a Reply to Jahangir Kabir Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Sakat Khan liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.
Misbha Bd liked this on Facebook.
Md Sohag liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.