অবৈধ অভিবাসীদের বৈধ করে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশ বাস্তবায়নে সরকারি নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নির্দেশনায় বৈধভাবে বসবাসের আবেদন ফি ও আবেদনের নিয়মকানুন সার্কুলার হিসেবে প্রকাশ করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ কাগজপত্রহীন প্রায় এক লাখ বাংলাদেশি এই নির্বাহী আদেশের আওতায় বৈধভাবে থাকা ও কাজের সুযোগ পাচ্ছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছরের ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রে সিটিজেন ও গ্রিনকার্ডধারী সন্তানের বৈধ কাগজপত্রহীন মা-বাবাদের বহিষ্কারের আদেশ বাতিল করেন। তাদের বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি দিতে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রয়োগ করেন তিনি। কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস এই নির্বাহী আদেশের বিরুদ্ধে সংশোধনী পাস করে। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার ওবামা আবারও ইমিগ্রান্টবিরোধী রিপাবলিকানদের বিলের বিরুদ্ধে ভেটো দেওয়ার হুমকি দেন। বিবিসি।
Related Posts
রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- Ayesha Meher
- জানুয়ারি ২২, ২০১৫
- 0 min read
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া। বৃহস্পতিবার…
প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান কাদের সিদ্দিকীর
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ১৮, ২০১৫
- 1 min read
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন,…
রাসিক মেয়র বুলবুল বরখাস্ত
- Ayesha Meher
- মে ৭, ২০১৫
- 1 min read
রাজশাহী: নাশকতার মামলায় গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকা রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন…
১০ thoughts on “যুক্তরাষ্ট্রে বৈধতা পাচ্ছে এক লাখ বাংলাদেশি”
Leave a Reply to Delwar Hossain Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Md Azizul liked this on Facebook.
Hasan Mohyman liked this on Facebook.
Delwar Hossain liked this on Facebook.
Shaikh Azzad liked this on Facebook.
New Razakar Abu Farhin liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Hasan Mohyman liked this on Facebook.
Delwar Hossain liked this on Facebook.
Shaikh Azzad liked this on Facebook.