অবৈধ অভিবাসীদের বৈধ করে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশ বাস্তবায়নে সরকারি নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নির্দেশনায় বৈধভাবে বসবাসের আবেদন ফি ও আবেদনের নিয়মকানুন সার্কুলার হিসেবে প্রকাশ করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ কাগজপত্রহীন প্রায় এক লাখ বাংলাদেশি এই নির্বাহী আদেশের আওতায় বৈধভাবে থাকা ও কাজের সুযোগ পাচ্ছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছরের ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রে সিটিজেন ও গ্রিনকার্ডধারী সন্তানের বৈধ কাগজপত্রহীন মা-বাবাদের বহিষ্কারের আদেশ বাতিল করেন। তাদের বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি দিতে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রয়োগ করেন তিনি। কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস এই নির্বাহী আদেশের বিরুদ্ধে সংশোধনী পাস করে। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার ওবামা আবারও ইমিগ্রান্টবিরোধী রিপাবলিকানদের বিলের বিরুদ্ধে ভেটো দেওয়ার হুমকি দেন। বিবিসি।
Related Posts
‘বড় ভাই’ অনেক
- Ayesha Meher
- অক্টোবর ২৭, ২০১৫
- 1 min read
ইতালির নাগরিক সিজার তাভেলা হত্যার নির্দেশদাতা হিসেবে সন্দেহের মূলে রয়েছেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক…
খালেদা লন্ডন যাচ্ছেন ষড়যন্ত্র করতে
- Ayesha Meher
- আগস্ট ২০, ২০১৫
- 1 min read
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নতুন করে ষড়যন্ত্র করতে লন্ডন যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী…
জাসাস ঢাকা মহানগর দক্ষিন এর শাহবাগ থানার কর্মিসভা অনুষ্ঠিত
- Ayesha Meher
- জানুয়ারি ১৩, ২০১৭
- 1 min read
বিএনপি কেন্দ্রীয় কার্যলয়ে জাসাস ঢাকা মহানগর দক্ষিন এর শাহবাগ থানার কর্মিসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়…
১০ thoughts on “যুক্তরাষ্ট্রে বৈধতা পাচ্ছে এক লাখ বাংলাদেশি”
Leave a Reply to Hasan Mohyman Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Md Azizul liked this on Facebook.
Hasan Mohyman liked this on Facebook.
Delwar Hossain liked this on Facebook.
Shaikh Azzad liked this on Facebook.
New Razakar Abu Farhin liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Hasan Mohyman liked this on Facebook.
Delwar Hossain liked this on Facebook.
Shaikh Azzad liked this on Facebook.