অবৈধ অভিবাসীদের বৈধ করে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশ বাস্তবায়নে সরকারি নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নির্দেশনায় বৈধভাবে বসবাসের আবেদন ফি ও আবেদনের নিয়মকানুন সার্কুলার হিসেবে প্রকাশ করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ কাগজপত্রহীন প্রায় এক লাখ বাংলাদেশি এই নির্বাহী আদেশের আওতায় বৈধভাবে থাকা ও কাজের সুযোগ পাচ্ছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছরের ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রে সিটিজেন ও গ্রিনকার্ডধারী সন্তানের বৈধ কাগজপত্রহীন মা-বাবাদের বহিষ্কারের আদেশ বাতিল করেন। তাদের বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি দিতে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রয়োগ করেন তিনি। কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস এই নির্বাহী আদেশের বিরুদ্ধে সংশোধনী পাস করে। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার ওবামা আবারও ইমিগ্রান্টবিরোধী রিপাবলিকানদের বিলের বিরুদ্ধে ভেটো দেওয়ার হুমকি দেন। বিবিসি।
Related Posts
জাসাসের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- Ayesha Meher
- December 27, 2015
- 1 min read
রবিবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন…
চাঁদপুরে স্কুলে হামলা: ৮ জন রিমান্ডে
- Ayesha Meher
- August 23, 2015
- 1 min read
চাঁদপুরের কচুয়ায় ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার আটজনকে দুই দিনের…
আসছে মাসুদ অপুর প্রথম একক এলবাম “মেঘবালিকা”
- Ayesha Meher
- August 22, 2016
- 0 min read
উদীয়মান কন্ঠশিল্পি মাসুদ অপু নিয়ে আসছে তার প্রথম একক এলবাম “মেঘবালিকা”। ১টি ডুয়েট ও ৫টি…
১০ thoughts on “যুক্তরাষ্ট্রে বৈধতা পাচ্ছে এক লাখ বাংলাদেশি”
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Md Azizul liked this on Facebook.
Hasan Mohyman liked this on Facebook.
Delwar Hossain liked this on Facebook.
Shaikh Azzad liked this on Facebook.
New Razakar Abu Farhin liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Hasan Mohyman liked this on Facebook.
Delwar Hossain liked this on Facebook.
Shaikh Azzad liked this on Facebook.