অবৈধ অভিবাসীদের বৈধ করে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশ বাস্তবায়নে সরকারি নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নির্দেশনায় বৈধভাবে বসবাসের আবেদন ফি ও আবেদনের নিয়মকানুন সার্কুলার হিসেবে প্রকাশ করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ কাগজপত্রহীন প্রায় এক লাখ বাংলাদেশি এই নির্বাহী আদেশের আওতায় বৈধভাবে থাকা ও কাজের সুযোগ পাচ্ছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছরের ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রে সিটিজেন ও গ্রিনকার্ডধারী সন্তানের বৈধ কাগজপত্রহীন মা-বাবাদের বহিষ্কারের আদেশ বাতিল করেন। তাদের বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি দিতে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রয়োগ করেন তিনি। কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস এই নির্বাহী আদেশের বিরুদ্ধে সংশোধনী পাস করে। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার ওবামা আবারও ইমিগ্রান্টবিরোধী রিপাবলিকানদের বিলের বিরুদ্ধে ভেটো দেওয়ার হুমকি দেন। বিবিসি।
Related Posts
রমজানে মালয়েশিয়ায় বাংলাদেশি বন্দিদের দেখার কেউ নেই
- Ayesha Meher
- জুন ১৮, ২০১৬
- 1 min read
আহমাদুল কবির, মালয়েশিয়া : রহমত মাগফিরাত আর নাজাতের মাস রমজান। পবিত্র এ মাসে দেশের ন্যায়…
বাংলাদেশের ইয়াবা ব্যবসায়ীরা
- Ayesha Meher
- জুন ২১, ২০১৮
- 0 min read
মাদকের বিরুদ্ধে যুদ্ধে আমরা বাংলাদেশ সরকারের সাথে আছি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জীবন ধ্বংসকারী ইয়াবা ব্যবসায়ীদের…
স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে নেটদুনিয়ায় সমালোচিত ইরফান পাঠান
- Ayesha Meher
- জুলাই ১৬, ২০১৭
- 0 min read
সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকাল যেকোন ছবি দিয়েই তারকারা সমালোচনার মুখে পড়ছেন। অভিনেতা, অভিনেত্রী থেকে খেলোয়াড়,…
১০ thoughts on “যুক্তরাষ্ট্রে বৈধতা পাচ্ছে এক লাখ বাংলাদেশি”
Leave a Reply to Shaikh Azzad Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Md Azizul liked this on Facebook.
Hasan Mohyman liked this on Facebook.
Delwar Hossain liked this on Facebook.
Shaikh Azzad liked this on Facebook.
New Razakar Abu Farhin liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Hasan Mohyman liked this on Facebook.
Delwar Hossain liked this on Facebook.
Shaikh Azzad liked this on Facebook.