৩ মেডিকেলে এমবিবিএস ১ম বর্ষের ক্লাস শুরু ১০ জানুয়ারি

ঢাকা : ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ এবং কুমিল্লা মেডিকেল কলেজে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ১ম বর্ষের ক্লাস শুরু হবে ১০ জানুয়ারি।

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১ম বর্ষ এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ১০ জানুয়ারি সকাল ১০টায় কলেজের ১নং নতুন গ্যালারিতে পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত হবে এবং একইদিন থেকে ক্লাসসমূহ অনুষ্ঠিত হবে।

খুলনা মেডিকেল কলেজের ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ১০ জানুয়ারি সকাল ১০ টায় কলেজের ১ নং লেকচার গ্যালারিতে পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত হবে এবং একইদিন থেকে ক্লাসরুটিন মোতাবেক নিয়মিত ক্লাস শুরু হবে।

কুমিল্লা মেডিকেল কলেজের ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্লাস ১০ জানুয়ারি সকাল ৮টায় এনাটমি বিভাগে শুরু হবে। ঐদিন অ্যাপ্রোন ও জুতা পরিধানপূর্বক ক্লাসে উপস্থিত থাকতে ছাত্রছাত্রীদের বলা হয়েছে। ৯ জানুয়ারির মধ্যে হোস্টেলে সিট বরাদ্দ প্রাপ্তির জন্য ছাত্রছাত্রীদের কলেজের হোস্টেল তত্ত্বাবধায়কের দপ্তরে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.