দক্ষিণ আফ্রিকা প্রবাসীকে গুলি

নোয়াখালীঃ বেগমগঞ্জে আমজাদ হোসেন সুমন নামের এক দক্ষিণ আফ্রিকা প্রবাসীকে গুলি ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সকালে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আহত প্রবাসী আমজাদ হোসেন সুমন চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে।

সুমনে পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে এসেছেন। সুমন দেশে আসার পর থেকে স্থানীয় সন্ত্রাসী ও যুবলীগ ক্যাডার সম্রাট এবং তার সহযোগীরা তাকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল।

এর ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে সুমন বাড়ি ফেরার পথে সম্রাটের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী সুমনের উপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে মুমূর্ষু অবস্থায় সড়কের পাশে ফেলে চলে যায়। ওই সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে প্রথমে চৌমুহনীর একটি বেসরকারি ক্লিনিকে ও পরে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার সকালে সুমনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

তারা আরও জানান, সুমনের পেটে গুলি লেগেছে এবং কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। হামলাকারী সন্ত্রাসীদের চিহিৃত করা গেলেও পুলিশ অদৃশ্য কারণে তাদের গ্রেপ্তার করছেনা বলেও অভিযোগ তাদের।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলামইেলকে জানান, হামলাকারী হিসাবে সস্রাট এবং উজ্জলের নাম আমরা জেনেছি। এ ঘটনায় সুমনের পরিবারের লোকজনকে মামলা দিতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.