ঢাকা : আজ সারা দেশব্যাপী বই উৎসব শুরু হয়েছে।
এ উৎসবের মাধ্যমে দেশের সকল প্রাথমিক, ইবতেদায়ী, দাখিল ও ভোকেশনাল, মাধ্যমিক (৬ষ্ঠ-৯ম), এসএসসি ভোকেশনাল শ্রেণির সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার সারাদেশের প্রাথমিক, ইবতেদায়ী, দাখিল ও দাখিল ভোকেশনাল, মাধ্যমিক, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন করা হবে।
ঢাকাতে কেন্দ্রীয়ভাবে মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের মাঠে বই উৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আকতার হোসেন।

