আসুন সবাই বসি, কীভাবে নির্বাচন করা যায় : এরশাদ

ঢাকা : সব দলের প্রতি আহবান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আসুন সবাই একসাথে বসি, সুন্দর পরিবেশ সৃষ্টি করি, হানাহনি বন্ধ করি, কীভাবে একটি নির্বাচন করা যায়, সে ব্যাপারে আলোচনা করি।

বৃহস্পতিবার জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মহাসমাবেশে এরশাদ এ কথা বলেন।

বিকেল ৩টার দিকে তিনি মঞ্চে উপস্থিত হন।

আমরা প্রাদেশিক সরকার চাই উল্লেখ করে এরশাদ বলেন, আমরা প্রাদেশিক সরকার চাই, তোমরা কি তা চাও ? প্রাদেশিক সরকার হলে হরতাল বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে।

সমাবেশে এরশাদ জনতার উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে আমরা ১৫১ আসন চাই, তোমরা কি চাও ? জনগণ তা চায়। সেজন্য নির্বাচন কমিশনকে সাজাতে হবে, উপজেলা পরিষদকে বাস্তবায়িত করতে হবে।

এ সময় সমাবেশে উপস্থিত তরুণদের লক্ষ্য করে এরশাদ বলেন, এদের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবতে হবে।

আজ শিক্ষাঙ্গণে শুধু রামদা আর লাশের রাজনীতি চলছে উল্লেখ করে তিনি বলেন, আমি ছাত্র রাজনীতি বন্ধ করেছিলাম, আসুন আমরা একসাথে বসি, আলোচনার মাধ্যমে কীভাবে শিক্ষাঙ্গণে শান্তি ফিরিয়ে আনা যায়, তা ভাবি।

এসময় তিনি রাজনৈতি দলসমূহের উদ্দেশ্যে বলেন, এদের (ছাত্রদের) হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না।

২০১৫ সাল জাতীয় পার্টির বিজয়ের বছর উল্লেখ করে এরশাদ বলেন, আমরা জাতীয় পার্টি দুঃসাহসীক যাত্রা শুরু করেছি। আমরা ভয় পাই না। আমাদের যাত্রা সফল হবে।

এসময় তিনি সমাবেশে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলেন, তোমরা ক্ষমতায় যেতে চাও, হাত উঠাও। এ সময় জনতা হাত উঁচু করে জবাব দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.