মাসিক ২৫ থেকে ৩০ টাকার সহজ কিস্তিতে কৃষকসহ প্রান্তিক পর্যায়ের শ্রমজীবী সকল স্তরের মানুষের স্মার্টফোন দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বৃহস্পতিবার সচিবালয়ে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’র (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। কম দামে এবং সহজ কিস্তিতে মোবাইল হ্যান্ডসেট সরবরাহে মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হচ্ছে জানিয়ে তারানা হালিম বলেন, ওয়ালটনের সঙ্গে কথা হয়েছে। প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কিছু অ্যাপস কমিয়ে দিয়ে তাদের হাতে স্মার্টফোন তুলে দিতে আগ্রহ দেখিয়েছে। তারা আমাদের জানিয়েছে, মাসিক ২৫ থেকে ৩০ টাকার কিস্তিতে স্মার্টফোন দেওয়া সম্ভব। তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ে সবার হাতে স্মার্টফোন দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। দেড় থেকে দুই হাজার টাকার এই মোবাইল কৃষক-মজুর থেকে শুরু করে সবার হাতে পৌঁছে দিতে চাই।’ এরিকসনের (টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান) সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা বাংলাদেশে মোবাইল চিপ উৎপাদনের কথা বলেছে। এর ফলে দেশে কর্মসংস্থান তৈরি হবে এবং হ্যান্ডসেটের মূল্য কমে আসবে।’ ‘বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম কার্ডের নিবন্ধনে ভোগান্তি ও হয়রানি রোধে বিটিআরসির মোবাইল টিম মাঠে নামবে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই টিম বিভাগীয় পর্যায় ছাড়াও জেলা ও উপজেলায় কাজ করবে। নিবন্ধনে যদি জরিমানার বিধান থাকে তাহলে বিটিআরসি জরিমানা করবে।’ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ উপস্থিত ছিলেন। রাজ
Related Posts
কণের সামনে বরকে ভাবীর চুমু ও নাচ অতঃ পর…
- Ayesha Meher
- জুলাই ২৩, ২০১৫
- 1 min read
ঘটনা এরকম ঘটবে কে জানতো! সবাই মনে করছিলো এই জুড়ির মেলবন্ধন নিশ্চিত স্বর্গেই রচিত হয়েছে।…
বাজারে এলো গ্রেনেড প্রুফ গাড়ি
- Ayesha Meher
- মে ২২, ২০১৫
- 1 min read
ঢাকা: মার্সিডিজ বেঞ্জ এবার বাজারে নিয়ে এলো বিলাসবহুল গ্রেনেড প্রুফ গাড়ি। গাড়িটির জার্মানি নির্মাতা সংস্থা…
হলুদ খাওয়ার নয় উপকার
- Ayesha Meher
- আগস্ট ১৩, ২০১৫
- 1 min read
ভারতীয় উপমহাদেশে সাধারণত তরকারি রান্নার ক্ষেত্রে হলুদ ব্যবহার করা হয়। দক্ষিণ এশিয়া হলুদ গাছের আদি…
৭ thoughts on “মাসিক ২৫ টাকা কিস্তিতে স্মার্টফোন”
Leave a Reply to Muazzem H. Sayem Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Raj Jony liked this on Facebook.
probasnews24.com liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Shihab Dipu liked this on Facebook.
Sûjõñ Âhmëd liked this on Facebook.
Anwarul Hassan liked this on Facebook.
Muazzem H. Sayem liked this on Facebook.