মাসিক ২৫ থেকে ৩০ টাকার সহজ কিস্তিতে কৃষকসহ প্রান্তিক পর্যায়ের শ্রমজীবী সকল স্তরের মানুষের স্মার্টফোন দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বৃহস্পতিবার সচিবালয়ে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’র (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। কম দামে এবং সহজ কিস্তিতে মোবাইল হ্যান্ডসেট সরবরাহে মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হচ্ছে জানিয়ে তারানা হালিম বলেন, ওয়ালটনের সঙ্গে কথা হয়েছে। প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কিছু অ্যাপস কমিয়ে দিয়ে তাদের হাতে স্মার্টফোন তুলে দিতে আগ্রহ দেখিয়েছে। তারা আমাদের জানিয়েছে, মাসিক ২৫ থেকে ৩০ টাকার কিস্তিতে স্মার্টফোন দেওয়া সম্ভব। তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ে সবার হাতে স্মার্টফোন দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। দেড় থেকে দুই হাজার টাকার এই মোবাইল কৃষক-মজুর থেকে শুরু করে সবার হাতে পৌঁছে দিতে চাই।’ এরিকসনের (টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান) সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা বাংলাদেশে মোবাইল চিপ উৎপাদনের কথা বলেছে। এর ফলে দেশে কর্মসংস্থান তৈরি হবে এবং হ্যান্ডসেটের মূল্য কমে আসবে।’ ‘বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম কার্ডের নিবন্ধনে ভোগান্তি ও হয়রানি রোধে বিটিআরসির মোবাইল টিম মাঠে নামবে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই টিম বিভাগীয় পর্যায় ছাড়াও জেলা ও উপজেলায় কাজ করবে। নিবন্ধনে যদি জরিমানার বিধান থাকে তাহলে বিটিআরসি জরিমানা করবে।’ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ উপস্থিত ছিলেন। রাজ
Related Posts
হিট অ্যান্ড রান মামলা খারিজ, সালমানের স্বস্তি
- Ayesha Meher
- August 31, 2015
- 1 min read
সুপ্রীম কোর্টের আদেশে স্বস্তি পেলেন সালমান খান। হিট অ্যান্ড রান মামলায় তাঁর জামিন বাতিলের যে…
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে জুয়াড়ির হানা!
- Ayesha Meher
- February 19, 2015
- 1 min read
ক্যানবেরায় বুধবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই…
বোকো হারামের নির্বিচার গুলিতে নাইজেরিয়ায় নিহত দু’হাজার
- Ayesha Meher
- January 10, 2015
- 1 min read
ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বাগা ও আশপাশের এলাকায় নির্বিচারে গুলি চালিয়ে দুই হাজার মানুষকে হত্যা করেছে…
৭ thoughts on “মাসিক ২৫ টাকা কিস্তিতে স্মার্টফোন”
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Raj Jony liked this on Facebook.
probasnews24.com liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Shihab Dipu liked this on Facebook.
Sûjõñ Âhmëd liked this on Facebook.
Anwarul Hassan liked this on Facebook.
Muazzem H. Sayem liked this on Facebook.