মাসিক ২৫ থেকে ৩০ টাকার সহজ কিস্তিতে কৃষকসহ প্রান্তিক পর্যায়ের শ্রমজীবী সকল স্তরের মানুষের স্মার্টফোন দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বৃহস্পতিবার সচিবালয়ে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’র (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। কম দামে এবং সহজ কিস্তিতে মোবাইল হ্যান্ডসেট সরবরাহে মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হচ্ছে জানিয়ে তারানা হালিম বলেন, ওয়ালটনের সঙ্গে কথা হয়েছে। প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কিছু অ্যাপস কমিয়ে দিয়ে তাদের হাতে স্মার্টফোন তুলে দিতে আগ্রহ দেখিয়েছে। তারা আমাদের জানিয়েছে, মাসিক ২৫ থেকে ৩০ টাকার কিস্তিতে স্মার্টফোন দেওয়া সম্ভব। তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ে সবার হাতে স্মার্টফোন দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। দেড় থেকে দুই হাজার টাকার এই মোবাইল কৃষক-মজুর থেকে শুরু করে সবার হাতে পৌঁছে দিতে চাই।’ এরিকসনের (টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান) সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা বাংলাদেশে মোবাইল চিপ উৎপাদনের কথা বলেছে। এর ফলে দেশে কর্মসংস্থান তৈরি হবে এবং হ্যান্ডসেটের মূল্য কমে আসবে।’ ‘বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম কার্ডের নিবন্ধনে ভোগান্তি ও হয়রানি রোধে বিটিআরসির মোবাইল টিম মাঠে নামবে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই টিম বিভাগীয় পর্যায় ছাড়াও জেলা ও উপজেলায় কাজ করবে। নিবন্ধনে যদি জরিমানার বিধান থাকে তাহলে বিটিআরসি জরিমানা করবে।’ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ উপস্থিত ছিলেন। রাজ
Related Posts
বিজিবিকে সীমান্ত রক্ষার প্রশিক্ষণ দেবে বিএসএফ
- Ayesha Meher
- নভেম্বর ২৪, ২০১৫
- 1 min read
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) প্রশিক্ষণ দেবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি…
কুষ্টিয়া বিভাগ বাস্তবায়ন মঞ্চের ১ দিন শেষ। বিপুল সাড়া
- Ayesha Meher
- জানুয়ারি ১১, ২০১৫
- 1 min read
কুষ্টিয়া বিভাগ বাস্তবায়ন পরিষদ-কুবিবাপ কুষ্টিয়া জেলা শাখার উদ্দ্যোগে কুষ্টিয়া বিভাগ বাস্তবায়ন মঞ্চের ১ দিন শেষ…
ডেস্টিনির প্রতারণা আর আমার এক হাজার পচানব্বই প্রতারিত দিন
- Ayesha Meher
- জানুয়ারি ২৪, ২০১৫
- 1 min read
বিশ্বাস শব্দটিকে বিশ্বাস করানোর জন্য আইনের আশ্রয় নেওয়া লাগে। একজন অন্যজনকে বিশ্বাস করেই বিবাহ করে।…
৭ thoughts on “মাসিক ২৫ টাকা কিস্তিতে স্মার্টফোন”
Leave a Reply to Shihab Dipu Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Raj Jony liked this on Facebook.
probasnews24.com liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Shihab Dipu liked this on Facebook.
Sûjõñ Âhmëd liked this on Facebook.
Anwarul Hassan liked this on Facebook.
Muazzem H. Sayem liked this on Facebook.