নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম সমিতির মেজবান। রবিবার রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি পাবলিক স্কুল মিলনায়তনে মেজবান পার্টির সাথেই পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সমিতির এ সমাবেশে কম্যুনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারী লোকজনও ছিলেন। চট্টলা প্রবাসীরা এসেছিলেন সপরিবারে। আলোচনায় সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল কালাম আজাদ। মঞ্চে আরও উপবেশন করেন মাওলানা নূরল হুদা। প্রধান অতিথি ছিলেন দিনাজপুরে অবস্থিত ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ড. সাইয়িদ এরশাদ আহম্মদ আল বোখারি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এ কে এম ওয়াহেদী এবং সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও অনুষ্ঠানে বিপুল লোকসমাগম ঘটেছিল। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হক কুনু, সহ-সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, কক্সবাজার এসোসিয়েশনের উপদেষ্টা নুরুল আজিম, সিএমবিবিএর কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সমিতির ভবনের গ্যারান্টার এম এ শুক্কুর, বোর্ড অব ট্রাস্টির মেম্বার খোরশেদ খন্দকার এবং নাজির হোসেন প্রমুখ। সমাবেশে জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট’ তথা আইএস’র প্রতি ধিক্কার প্রদর্শন করে বলা হয়, ‘এ সময়ে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আইএস নামক সন্ত্রাসী সংগঠন। এটি শুধু মুসলমানদেরই শত্রু নয়, এরা সমগ্র মানবতার দুশমন। তাই এই সন্ত্রাসী সংগঠনের কোন তথ্য পাওয়ার পরই নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রতিবেশি ভিন্ন ধর্মাবলম্বী এবং বর্ণ ও ভাষার মানুষদেরকে বুঝতে দিতে হবে যে ঐ জঙ্গি সংগঠনই শুধু নয়, যারা নির্বিচারে মানুষ হত্যা ও সম্পদ ধ্বংস করে, তারাই ইসলামের শত্রু, মুসলমান নামের কলংক।’
Related Posts
কাশিমপুরে নারী ভিআইপি সেল প্রস্তুত, রং ধোয়ামোছা শেষ
- Ayesha Meher
- February 16, 2015
- 1 min read
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ‘রজনীগন্ধা-১’ এবং ‘রজনীগন্ধা-২’ নিয়ে হঠাৎ করেই ব্যস্ত সময় পার করছে কারা…
পুরুষের শুক্রাণু কমে যাচ্ছে, ‘বিলুপ্ত হতে পারে মানুষ’
- Ayesha Meher
- July 31, 2017
- 1 min read
সারাবিশ্বে পুরুষদের শরীরে যে হারে শুক্রাণুর সংখ্যা বা স্পার্ম রেট কমে যাচ্ছে, শুক্রাণু কমে যাবার…
লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া
- Ayesha Meher
- July 15, 2017
- 0 min read
লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল বিমানবন্দর থেকে…
৪ thoughts on “নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির ‘মেজবান’”
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Moin Ahmed liked this on Facebook.
Shahin Vai liked this on Facebook.
Shakil Ahmed liked this on Facebook.
Reaz Uddin liked this on Facebook.