বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমানে দেশে কোন গণতন্ত্র নেই। সরকার একতরফাভাবে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। গণতন্ত্রহীন অবস্থায় দেশ চলতে পারে না। গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জেড ফোর্স জাতীয় নির্বাহী কমিটির উদ্যোগে ইফতার, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। : আব্দুল্লাহ আল নোমান বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন ছিলো গণতন্ত্র হরণের নির্বাচন। যা কেবল বাংলাদেশ নয়, বিশ্বে কলঙ্কিত হয়ে আছে। এ নির্বাচনের মধ্য ’৯০ এর পরে আবারও স্বৈরাচারের কবলে পড়েছে দেশ। তিনি বলেন, বাংলাদেশের মানুষের রক্তে মিশে আছে গণতন্ত্রের আকাক্সক্ষা। বিশ্ব দরবারে বাংলাদেশ গণতন্ত্রকামী হিসেবে পরিচিত। কিন্তু এ অবৈধ স্বৈরাচার সরকার জোর করে ক্ষমতায় থাকার মধ্য দিয়ে জাতি হিসেবে আমাদের কলঙ্কিত করেছে। বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশে কোন গণতন্ত্র নেই। সরকার একতরফাভাবে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। গণতন্ত্রহীন অবস্থায় দেশ চলতে পারে না। তাই গণতন্ত্র রক্ষায় আমাদের আন্দোলন করতে হবে। সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর শিকদার বলেন, জালিম স্বৈরাচার ও ফ্যাসিস্ট এই সরকারমুক্ত আগামী রমজান যেন আমরা পালন করতে পারি সে লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীর দেশদ্রোহী, ইসলাম বিদ্বেষী, স্বৈরাচার সরকার পতনে রাজপথ থাকবে আমাদের দখলে। পবিত্র রমজান আমাদের সে শিক্ষা দেয়। রমজান থেকে শিক্ষা নিয়ে ঈদের পর গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব। : সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি কে এস হোসেন টমামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক জোটের মহাসচিব মো. রফিকুল ইসলাম, জেড ফোর্স’র সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, সহ-সভাপতি ডা. আরিফুর রহমান মোল্লা, মাহতাব উদ্দিন শিকদার, আখতার হোসেন, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. আফতাবউদ্দিন মোল্লা, জেড ফোর্স’র সিনিয়র যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন শাহীন, যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান মামুন প্রমুখ। উপস্থিত ছিলেন কাজী আনোয়ার হোসেন, শেখ মহসিন, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, ঢাকা বিভাগীয় সম্পাদক তারেক কবির, দফতর সম্পাদক নাসিমুল গণি খান, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট কহিনুর পাঁপড়ি, স্বাস্থ্য সম্পাদক ডা. নিপুন মোল্লা, মুন্সিগঞ্জ জেলা জেড ফোর্স’র সভাপতি হাজী মো: সজল, সদস্য মো: মিজানুর রহমান প্রমুখ।
Related Posts
পূর্ণ শক্তির ভারতকেই চেয়েছিল বাংলাদেশ
- Ayesha Meher
- May 22, 2015
- 1 min read
বাংলাদেশের বিপক্ষে ভারতের স্কোয়াড ঘোষণার আগে মাশরাফি বিন মুর্তজার মাথায় হয়তো এই উক্তিই বারবার ঘুরছিল।…
সজলকে গ্রেফতারের নিন্দা জানালো জেড ফোর্স কেন্দ্রীয় সংসদ
- Ayesha Meher
- February 2, 2016
- 1 min read
জেড ফোর্স কেন্দ্রীয় সংসদের সহ- সাধারন সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি হাজী মোঃ সজল…
সফল প্রতারণার পরে শিকারের উপরে চলে মানসিক নিপীড়ন
- Ayesha Meher
- January 24, 2015
- 0 min read
মানসিক নিপীড়ন হীনমন্যতার হাতিয়ার। একজন ক্ষুদ্র মনের প্রতারক তার প্রতারণার শিকার হিসাবে বয়স্কা বিধবা বা…

