‘অনুমতি না পেলেও ৫ জানুয়ারি সমাবেশ হবে’

অনুমতি না পেলেও বিএনপি ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করবে বলে জানিয়েছেন দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

তিনি বলেছেন, এক ব্যক্তির স্বার্থ চরিতার্থ করতে ৫ জানুয়ারি তামাশার নির্বাচন করে গণতন্ত্রকে কবর দিয়েছে সরকার। এখন তারা বলছে ৫ জানুয়ারি ওই তামাশার নির্বাচনের বর্ষপূর্তি উদযাপন করবে।”

আজ সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘আমরা গণতন্ত্র হত্যার ওই দিন ঢাকায় জনসভার অনুমতি চেয়ে পুলিশের কাছে ইতিমধ্যে আবেদন করেছি। আমাদের নেতারা মহানগর পুলিশ দপ্তরে গিয়েছিলেন। পুলিশ বলেছে, জনসভার অনুমতি দেবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ৫ জানুয়ারি আমাদের কর্মসূচি করতেই হবে। এই লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

এ সময়ে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুনসহ ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.