বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর রামপুরাস্থ বিটিভি ভবন ছাড়াও ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এটির আয়োজক ‘অরেঞ্জ থ্রি-সিক্সটি লিমিটেড’। সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে আজ। জমকালো এ অনুষ্ঠানে পারফরম্যান্স নিয়ে স্টেজ মাতাবেন হালের ক্রেজ জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তার সঙ্গে পারফর্ম করবেন চিত্রনায়িকা বর্ষা। অনন্ত জলিলের বিশেষ পারফরম্যান্সের মাধ্যমেই সোহরাওয়ার্দী উদ্যানে চলমান বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তির জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী টানা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে
Related Posts
জাপানের ফুজি টিভিতে মুসা বিন শমসের
- Ayesha Meher
- January 6, 2015
- 1 min read
ঢাকা: বাংলাদেশের ধনকুবের ও স্টাইল আইকন প্রিন্স ড. মুসা বিন শমসেরকে নিয়ে আবারও ডকুফিল্ম নির্মাণের…
আহা ভ্যালেন্টেইন! চকলেট কিনলে কনডম ফ্রি
- Ayesha Meher
- February 14, 2015
- 1 min read
ঢাকা: মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ায় বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে চকলেটের সঙ্গে জন্ম নিয়ন্ত্রণ…
অবরোধের নামে নৈরাজ্য কঠোর হস্তে দমন করুন
- Ayesha Meher
- January 20, 2015
- 0 min read
ঢাকা: ২০ দলীয় জোট সারাদেশে হরতাল অবরোধের নামে নৈরাজ্য চালাচ্ছে মন্তব্য করে এই নৈরাজ্য কঠোর…

