স্মৃতিটা এখনো তাজা। গত বছরের জুলাইয়ে বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টিনার। এক বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠে শিরোপার দুঃখ ঘোচানোর সুযোগ এসেছিল আলবিসেলেস্তেদের সামনে। কিন্তু এবারও স্বপ্নভঙ্গ হলো আর্জেন্টিনার। কোপার ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে চিলি। কোপায় এটাই চিলির প্রথম শিরোপা। শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়া ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও স্কোরলাইন গোলশূন্য থাকে। ফলে শিরোপা নির্ধারণ হয় টাইব্রেকারে। আর টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোপার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চিলি।
Related Posts
খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে সরিয়ে নেওয়া হল ট্রাক
- Ayesha Meher
- January 5, 2015
- 0 min read
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে রাখা ইট, বালু, সুরকি…
প্রধানমন্ত্রী আপনাদের দিকে তাকিয়ে: পুলিশকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- Ayesha Meher
- January 27, 2015
- 1 min read
ঢাকা: পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের দিকে তাকিয়ে আছে।…
এমএলএম প্রতরণার ফাঁদ থেকে সাবধান
- Ayesha Meher
- July 6, 2015
- 1 min read
ঢাকা: বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাল্টি লেভেল কোম্পানি (এমএলএম) ব্যবসার নামে কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স…

