ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে ইদ্রিস সরকারের বাড়ীতে বুধবার রাতে বিয়ের গায়ে হলুদে অনুষ্ঠানে এসিড নিক্ষেপ করেছে দুবৃত্তরা। এসময় এসিডে বরসহ ৫ জন দগ্ধ হয়েছেন। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বর সেলিম সরকার ও শিশু সিয়ামের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় সখিপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে। সখিপুর থানা পুলিশ জানিয়েছে, জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন উত্তর তারাবুনিয়া গ্রামে মৃত ইদ্রিস সরকারের ছেলে সেলিম সরকারের সঙ্গে একই উপজেলার সখিপুর আনন্দ বাজার এলাকার ফারুক রাঢ়ির মেয়ে শিরোমনির বিয়ের আয়োজন করা হয়। ৩১শে ডিসেম্বর বুধবার বরের বাড়িতে গায়ে হলুদে অনুষ্ঠান ছিল। রাত সাড়ে ১১ টায় একদল দুর্বৃত্ত হলুদ অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় বরকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন বর সেলিম সরকার, শিশু সিয়াম, রাবেয়া ও তহুরা ওরফে তোরা বেগম ও শাহিনা বেগম। আহতদেরকে প্রথমে পার্শ্ববতী চাদপুর সরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে বর সেলিম সরকার, শিশু সিয়াম ও রাবেয়ার অবস্থা আশংকাজনক। বরের বড় ভাই ছাদেক সরকার জানান, চরভাগা এলাকার জাহাঙ্গীর মাষ্টারের ছেলে সিফাত নামে এক ছেলের সঙ্গে কনে শিরোমনির দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। কনের পরিবার সিফাতের সঙ্গে তাকে বিয়ে না দেয়ায় সিফাত ক্ষুদ্ধ হয়ে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে সিফাত পলাতক রয়েছে। সখিপুর থানার ওসি সমির সরকার জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
Related Posts
ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুন
- Ayesha Meher
- January 1, 2015
- 0 min read
ঢাকা : রাজধানীর ইসলামবাগ এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার…
রোহিঙ্গাদের ওপর গণহত্যা ফাঁসের ভয়ে মিয়ানমারে জাতিসংঘের প্রতিনিধির সফরের বিরুদ্ধে প্রতিবাদ
- Ayesha Meher
- January 11, 2015
- 1 min read
মিয়ানমারের উগ্র বৌদ্ধরা তাদের হাতে মুসলমানদের ওপর গণহত্যা চালানোর বিষয়টি ফাঁস হয়ে যেতে পারে এ…
জিয়া থেকে খালেদা তারপর – বীর মুক্তিযোদ্ধা কর্ণেল শরিফুল হক ডালিম
- Ayesha Meher
- July 8, 2018
- 1 min read
৪৭তম পর্ব আবার ঢাকায় এক সপ্তাহের মধ্যেই ঢাকায় যাওয়া ঠিক। সপরিবারে ঢাকা পৌঁছে মিনি ফুপ্পুর…

