সশস্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ করেছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০১৩। এ বছরের জুলাই থেকে নতুন এ বেতন কাঠামো কার্যকরের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ সুপারিশ হস্তান্তর করেন বেতন কমিটির সভাপতি লে. জেনারেল আনোয়ার হোসেন। সেনাবাহিনীতে জেনারেল পদে বেতন ১ লাখ টাকা এবং সিনিয়র সচিব পদমর্যাদায় লে. জেনারেল পদে বেতন ৮৮ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। সচিব পদমর্যাদায় মেজর জেনারেল পদে বেতন ৮০ হাজার টাকা ও এনসি পদে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২০০ টাকা ধরার সুপারিশ করা হয়েছে। বাহিনী প্রধানরা পদবি মর্যাদা অনুযায়ী বাড়তি সুযোগ-সুবিধা পাবেন।
Related Posts
মির্জা ফখরুলকে ১০ দিনের রিমান্ড আবেদন
- Ayesha Meher
- January 7, 2015
- 1 min read
গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানার দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত…
মুঠোফোন ছাড়া যাঁদের এক দিনও চলে না!
- Ayesha Meher
- January 11, 2015
- 1 min read
মুঠোফোন ছাড়া কি একটা দিনও থাকা সম্ভব? অনেকেই এখন মুঠোফোন ছাড়া একটা দিন পার করতেও…
‘জেড ফোর্স ‘ সৌদি আরব পশ্চিম অঞ্চলের আহবায়ক কমিটি গঠিত
- Ayesha Meher
- January 28, 2016
- 1 min read
মোঃ তাজুল ইসলাম ভুইয়া মনির কে আহবায়ক ও মোঃ আলীয়ার হোসেন আলীকে সদস্য সচিব করে…

