অনুমতি পেয়েও সমাবেশ করতে পারছে না বিএনপির ‘নিউক্লিয়াস’ হিসেবে খ্যাত জাতীয়তাবাদী ছাত্রদল।
আগামীকাল ২ জানুয়ারি ছাত্রদল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। সে জন্য সংগঠনটির পক্ষ থেকে ডিএমপির কাছে অনুমতি চাওয়া হয়েছে। পুলিশ তাদের সমাবেশ করার অনুমতিও দিয়েছে। কিন্তু বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে সমাবেশ বাতিলের ঘোষণা দেয়া হয়।

