ঢাকা: ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে জাতীয় পার্টির সমাবেশ শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়।
মঞ্চে উপস্থিত রয়েছেন প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, মীর আব্দুস সবুর আসুদ, সালমা ইসলাম, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাইদুর রহমান চাপা, আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য ঢাকা-৫ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতী প্রমুখ।
সমাবেশে যোগ দিতে ঢাকা জেলার বিভিন্ন উপজেলা থেকে বাস এবং ট্রাকে করে আসছে কর্মী সমর্থকরা।
এ সমাবেশে ১০ লাখ লোক জমায়েতের ঘোষণা দেয়া হলেও সমাবেশস্থলে এখন পর্যন্ত একলাখ লোকও উপস্থিত হয়নি।

