বাস-পাজারো ভাঙচুর করে আগুন

হরতালের দ্বিতীয় দিন সদর উপজেলার ফতুল্লায় যাত্রীবাহী বাস ও পাজারো গাড়ি ভাঙচুর করে পেট্রোলবোমা মেরে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফাইল ফটো বাস-পাজারো ভাঙচুর করে আগুন

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার ইসদাইর অক্টো অফিসের সামনে নারায়ণগঞ্জমুখী আনন্দ পরিবহনের একটি বাস ও পাজারো গাড়ি আটকে ভাঙচুর করে পেট্রোল বোমা মেরে আগুন দেয় ১০ থেকে ১২ জন যুবক। আগুন দেয়ার পরেই দ্রুত ওইসব যুবকেরা দ্রুত সটকে পড়ে। আগুনে পুড়তে থাকে ওই বাস ও গাড়িটি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়ি দুটির বেশিরভাগ ভস্মীভূত হয়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে জামায়াত-শিবির কর্মীরাই বোমা মেরে আগুন দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.