বেঙ্গলিনিউজের বর্ষ সেরা পারফর্মেন্স পুরষ্কার পেলেন ইসমাঈল সিরাজী –

ঢাকা: দেশের প্রথম সিটিজেন জার্নালিজমভিত্তিক শীর্ষ মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট ইসমাঈল সিরাজী “বেঙ্গলিনিউজ বর্ষ সেরা পারফর্মেন্স ২০১৪” পুরষ্কার পেয়েছেন।

বুধবার বিকেলে রাজধানীর পিংসিটি কনভেনশন সেন্টারে বেষ্টওয়ে গ্রুপের ইয়ার অবজারবেন্স ২০১৪ অনুষ্ঠানে বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান ও সিইও মো. মিজানুর রহমান পুরষ্কার প্রদান করেন।
২০১৪ সালের কয়েকটি গুরুত্বপুর্ন ঘটনা- দুর্ঘটনার নিউজ কভার করে অনেকটা প্রশংসা অর্জন করেন ইসমাঈল সিরাজী।
এসময় বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান ও সিইও মো. মিজানুর রহমান বলেন, সাংবাদিকতা একটি চালেঞ্জিং পেশা। সাংবাদিকদের উচিৎ নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। আমি আশা করি বাংলাদেশের অন্যান্য মিডিয়ার চেয়ে বেঙ্গলিনিউজ অনেক বেশি এগিয়ে যাবে। কারণ বেঙ্গলিনিউজে একঝাক তরুণ ও মেধাবী সাংবাদিকরা দিন-রাত কাজ করে যাচ্ছে।যার প্রতিফলন দ্রুত সময়ে ছবি, ভিডিও সহ সংবাদ প্রকাশ করে আসছে।
বেঙ্গলিনিউজের বর্ষ সেরা পারফর্মেন্স পুরষ্কার পেলেন ইসমাঈল সিরাজী
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কমের এডিটর পারভেজ খান, অ্যাডভাইজার দেওয়ান নজরুল,ম্যানেজিং এডিটর শাহ আরিফ বিন হাবিব,ম্যানেজিং এডিটর (ইংলিশ) আবদুল্লাহ আল মুরাদ, কর্পোরেট অ্যাফেয়ার্স এডিটর: শামীম বিল্লাহ, বেস্টওয়ে ডিজিটাল মিডিয়ার ডিরেক্টর ও সিওও রিবেল মনোয়ার, বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কমের ইনচার্জ সীমান্ত আরিফ ও মামুনুর রশীদ, ইমরান হোসাইন সহ বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কমের পরিবার এবং বেষ্টওয়ে গ্রুপের সকল কর্মকর্তা- কর্মচারীগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও বেষ্টওয়ে গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠানের একজনকে বর্ষ সেরা পারফর্মেন্স ২০১৪ এর পুরষ্কার দেওয়া হয়।
প্রসঙ্গ, ২০১১ সালে অনলাইন নিউজপোর্টাল বাংলাদেশ বার্তা, ২০১২ সালে টাইমসওয়ার্ল্ড২৪ ও ২০১৪ সালের মার্চে স্টাফ করেসপন্ডেন্ট যোগ দান করেন। নিমতলী, রানা প্লাজা, তাজরিন গার্মেন্টস, পিনাক ৬ লঞ্চ ডুবি ও হরতাল, সংঘর্ষ সহ গুরুত্ব ঘটনায় সাহসিকতার সঙ্গে তুলে এনেছেন সংবাদ ও ছবি। যা পাঠকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.