গুলশানে ডিপ্লোমেটিক জোনে হামলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র-ভারত।‘হলি আর্টিজেন বেকারি’ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হয়েছে। হোয়াইট হাউসের তরফে ঘটনার পরপরই এ খবর দেয়া হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, তৎক্ষণাৎ খবরটি জানার পর এর প্রতি মুহূর্তের আপডেট জানানোর জন্য কর্মকর্তাদের বলেছেন ওবামা। ওদিকে, অপর এক খবরে বলা হয়েছে ঢাকার মার্কিন ও ভারতীয় দূতাবাসের সকল কর্মী নিরাপদে আছেন। এই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে বলেন, ঢাকার গুলশানে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলার ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি। কী উদ্দেশ্যে তারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে এখনো তথ্য মেলেনি। তিনি পরিস্থিতিকে ‘এখনো পরিবর্তনশীল’ বলে উল্লেখ করেন। এদিকে ভারতের বেসরকারি টিভি চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় তাদের দূতাবাসে সকল কর্মী নিরাপদে আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমাদের হাই কমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে’।
Related Posts
‘অ্যাটর্নি জেনারেলের বক্তব্য দুঃখজনক’
- Ayesha Meher
- August 20, 2015
- 0 min read
সুপ্রিম কোর্টের তিন আইনজীবী নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দেওয়া বক্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন…
তিস্তার জট খোলার বার্তা দিলেন মোদি
- Ayesha Meher
- June 3, 2015
- 1 min read
ঢাকা: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সফরে তিস্তা চুক্তি না হলেও মোদি চুক্তি নিয়ে চলমান জট…
নতুন ২০ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে ইরান
- Ayesha Meher
- February 25, 2015
- 1 min read
ঢাকা: পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে চলমান সামরিক মহড়ায় ইরান ২০টি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। ইরানের ইসলামি…

