কারাগারে মারা গেছেন ইরাকের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী তারিক আজিজ। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ক্ষমতার মেয়াদে তিনি ছিলেন প্রচণ্ড প্রভাবশালী। সাদ্দামের পতনের পর ২০১০ সালে ইরাকের সুপ্রিম কোর্ট তাকে মৃত্যুদণ্ড দেয়।
তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ধর্মীয় প্রতিপক্ষকে হত্যায় জড়িত। আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও তা কার্যকর করা হয় নি। চমৎকার ইংরেজি জানার জন্য ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের পূর্ব পর্যন্ত তিনি ছিলেন সাদ্দাম হোসেনের ডান হাত। বৈঠক করেছেন বিশ্বের নামীদামী ব্যক্তিদের সঙ্গে। তাই আন্তর্জাতিক অঙ্গনে তিনি ইরাকের প্রতিনিধিত্ত করেছেন চমৎকারভাবে।
আতিক/প্রবাস


One thought on “কারাগারে মারা গেছেন ইরাকের সাবেক উপ প্রধানমন্ত্রী তারিক আজিজ”