দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। আজ দুপুর ২টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাকে মুক্তি দেয়া হয়। এর আগে উচ্চ আদালত থেকে সবগুলো মামলায় জামিন পান তিনি। তবে জামিনে মুক্তি পেলেও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিনে মুক্তি পেয়েছেন। তিনি এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। উল্লেখ্য, গত বছরের আগস্টে এম কে আনোয়ার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
Related Posts
সৈয়দ আশরাফকে গণভবনে ডেকে নিলেন প্রধানমন্ত্রী
- Ayesha Meher
- জুলাই ১৪, ২০১৫
- 1 min read
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দফতরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অভিমান করে যাতে দল থেকে…
সৌদি আরব যাওয়ার খরচ ১ লাখ ৬৫ হাজার টাকা, বেশি নিলে ১৫ বছরের জেল।
- Ayesha Meher
- আগস্ট ৩০, ২০১৬
- 1 min read
সৌদি আরবে কর্মী যাওয়ার জনপ্রতি খরচ ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।…
মাকে বেঁধে রেখে ২ শিশুকে শ্বাসরোধে হত্যা
- Ayesha Meher
- ডিসেম্বর ৪, ২০১৫
- 1 min read
গোপালগঞ্জ: জেলার সদর উপজেলার ভোজেরগাতী গ্রামে মায়ের হাত-পা বেঁধে রেখে রায়হান সরদার (১০) ও রইজ…
৩ thoughts on “এম কে আনোয়ার মুক্ত”
Leave a Reply to Mizanur Rahman Jomir Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Mizanur Rahman Jomir liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.