দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। আজ দুপুর ২টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাকে মুক্তি দেয়া হয়। এর আগে উচ্চ আদালত থেকে সবগুলো মামলায় জামিন পান তিনি। তবে জামিনে মুক্তি পেলেও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিনে মুক্তি পেয়েছেন। তিনি এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। উল্লেখ্য, গত বছরের আগস্টে এম কে আনোয়ার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
Related Posts
‘আইনশৃঙ্খলা বাহিনী ঘোড়ার ঘাস কাটে’
- Ayesha Meher
- December 11, 2015
- 0 min read
ঢাকা : দিনাজপুরে ইস্কন মন্দিরে গুলি ও বোমা হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের…
বিজিবির গুলিতে দুইজন নিহত
- Ayesha Meher
- June 30, 2015
- 0 min read
দিনাজপুরের বিরামপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিরামপুর…
রাজধানীতে নির্মাণাধীন ভবনের প্রাচীরচাপায় নিহত ১
- Ayesha Meher
- February 21, 2015
- 0 min read
ঢাকা: রাজধানীর রমনায় নির্মাণাধীন একটি ভবনের ভেঙে পড়া সীমানা প্রাচীরে চাপা পড়ে এক ব্যক্তি নিহত…
৩ thoughts on “এম কে আনোয়ার মুক্ত”
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Mizanur Rahman Jomir liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.