দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। আজ দুপুর ২টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাকে মুক্তি দেয়া হয়। এর আগে উচ্চ আদালত থেকে সবগুলো মামলায় জামিন পান তিনি। তবে জামিনে মুক্তি পেলেও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিনে মুক্তি পেয়েছেন। তিনি এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। উল্লেখ্য, গত বছরের আগস্টে এম কে আনোয়ার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
Related Posts
সরকারি নিয়ন্ত্রণে বেসরকারিভাবে লোক যাবে সৌদিতে
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ৯, ২০১৫
- 0 min read
বাংলাদেশ থেকে সরকারি নিয়ন্ত্রণে কর্মী যাবে সৌদি আরবে। তবে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকেরা শতভাগ লোক পাঠাবেন।…
বাজারে এসেছে মাইসেল স্পাইডার এ ফোর স্মার্টফোন
- Ayesha Meher
- ফেব্রুয়ারি ৫, ২০১৫
- 1 min read
মাইসেল এ সপ্তাহে বাজারে এনেছে ইউনকি স্টাইলিশ ডিজাইনের স্পাইডার এ ফোর মডেলের নতুন র্স্মাটফোন। এটি…
চাই শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ
- Ayesha Meher
- ডিসেম্বর ১৩, ২০১৫
- 1 min read
ঢাকা: আগামীকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী ও…
৩ thoughts on “এম কে আনোয়ার মুক্ত”
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Mizanur Rahman Jomir liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.