নোয়াখালীর বসুরহাট পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীকে প্রকাশে ভোট দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা অভিযোগ করেছেন, নির্বাচনী এজেন্ট ও কর্মকর্তারা ভোটারদের বলছেন মেয়র পদে ভোট আমাদের সামনেই দেন। বাকী কাউন্সিলর পদের ভোট যাকে খুশি দিতে পারেন। সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর সরেজমিনে পৌরসভার কয়েকটি কেন্দ্রে গিয়ে এ ঘটনা দেখা গেছে। ভোটারদের বাধ্য করা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বসুরহাটের ১ নম্বর কেন্দ্র উদয়ন স্কুল, ৩ নম্বর কেন্দ্র সরকারি মাকসুদ বালিকা বিদ্যালয়, ৪ নম্বর কেন্দ্র বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫ নম্বর কেন্দ্র মওদূদ আহম্মদ উচ্চ বিদ্যালয়। এই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রয়েছেন আব্দুল কাদের মির্জা এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী।
Related Posts
সোনালী ব্যাংক সুড়ঙ্গের আলোচিত ২৬ জানুয়ারি আজ
- Ayesha Meher
- জানুয়ারি ২৬, ২০১৫
- 1 min read
আজ সোনালী ব্যাংক সুড়ঙ্গের আলোচিত ২৬ জানুয়ারি। কিশোরগঞ্জে সুড়ঙ্গপথে লুটে নেওয়া হয় সোনালী ব্যাংকের ১৬…
ভারতে ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতা
- Ayesha Meher
- জুলাই ২১, ২০১৫
- 1 min read
ভারতে এ বছরের প্রথম পাঁচ মাসে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ব্যাপকহারে বেড়েছে
কাজ না পেয়েও পুলিশের পোশাক বানায় বেক্সিমকো
- Ayesha Meher
- জুলাই ৩১, ২০১৭
- 1 min read
নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতি ভর করেছে পুলিশের কেনাকাটায়। সঙ্গে যুক্ত হয়েছে সরকারদলীয় প্রভাবশালী ঠিকাদারের…
৪ thoughts on “‘মেয়রপদে ভোট আমাদের সামনেই দেন’”
Leave a Reply to Hijama DrRejaul Karim Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Engr Masud Firvej Tareq liked this on Facebook.
Hijama DrRejaul Karim liked this on Facebook.
Rajukul Islam Raju liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.