নোয়াখালীর বসুরহাট পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীকে প্রকাশে ভোট দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা অভিযোগ করেছেন, নির্বাচনী এজেন্ট ও কর্মকর্তারা ভোটারদের বলছেন মেয়র পদে ভোট আমাদের সামনেই দেন। বাকী কাউন্সিলর পদের ভোট যাকে খুশি দিতে পারেন। সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর সরেজমিনে পৌরসভার কয়েকটি কেন্দ্রে গিয়ে এ ঘটনা দেখা গেছে। ভোটারদের বাধ্য করা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বসুরহাটের ১ নম্বর কেন্দ্র উদয়ন স্কুল, ৩ নম্বর কেন্দ্র সরকারি মাকসুদ বালিকা বিদ্যালয়, ৪ নম্বর কেন্দ্র বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫ নম্বর কেন্দ্র মওদূদ আহম্মদ উচ্চ বিদ্যালয়। এই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রয়েছেন আব্দুল কাদের মির্জা এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী।
Related Posts
রাজধানীতে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
- Ayesha Meher
- January 11, 2015
- 1 min read
ঢাকা: রাজধানীতে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে পুলিশ। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স…
ঘুষ, চাকুরী, বয়স এবং বিয়া
- Ayesha Meher
- July 28, 2015
- 1 min read
আজ অফিস যেতে যেতে ফেসবুক ঝাকাঝাকি করতে করতে আমার স্মার্ট ফোনে একটি মেয়ের মুখ ভেসে…
পরিবারকে ‘৩০ লাখ’ টাকা দেয়ার নির্দেশ
- Ayesha Meher
- February 18, 2016
- 0 min read
ঢাকা: রাজধানীর শাজাহানপুরে পাইপে পড়ে নিহত শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই…
৪ thoughts on “‘মেয়রপদে ভোট আমাদের সামনেই দেন’”
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Engr Masud Firvej Tareq liked this on Facebook.
Hijama DrRejaul Karim liked this on Facebook.
Rajukul Islam Raju liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.