নোয়াখালীর বসুরহাট পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীকে প্রকাশে ভোট দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা অভিযোগ করেছেন, নির্বাচনী এজেন্ট ও কর্মকর্তারা ভোটারদের বলছেন মেয়র পদে ভোট আমাদের সামনেই দেন। বাকী কাউন্সিলর পদের ভোট যাকে খুশি দিতে পারেন। সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর সরেজমিনে পৌরসভার কয়েকটি কেন্দ্রে গিয়ে এ ঘটনা দেখা গেছে। ভোটারদের বাধ্য করা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বসুরহাটের ১ নম্বর কেন্দ্র উদয়ন স্কুল, ৩ নম্বর কেন্দ্র সরকারি মাকসুদ বালিকা বিদ্যালয়, ৪ নম্বর কেন্দ্র বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫ নম্বর কেন্দ্র মওদূদ আহম্মদ উচ্চ বিদ্যালয়। এই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রয়েছেন আব্দুল কাদের মির্জা এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী।
Related Posts
বরযাত্রীবাহী বাস উল্টে নিহত ৫
- Ayesha Meher
- মার্চ ১৩, ২০১৫
- 1 min read
নওগাঁয় বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন। শুক্রবার রাত…
জয়ার ‘রাজকাহিনী’র ট্রেলার প্রকাশ
- Ayesha Meher
- আগস্ট ১৬, ২০১৫
- 0 min read
গতকাল প্রকাশ হলো সৃজিত মুখার্জি পরিচালিত ও বাংলাদেশের জয়া আহসান অভিনীত ‘রাজকাহিনী’ ছবির ট্রেলার। জয়াকে…
জুমার পর আদালতে তোলা হবে নূর হোসেনকে
- Ayesha Meher
- নভেম্বর ১৩, ২০১৫
- 0 min read
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনকে জুমার নামাজের পর আদালতে উঠানো হবে…
৪ thoughts on “‘মেয়রপদে ভোট আমাদের সামনেই দেন’”
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Engr Masud Firvej Tareq liked this on Facebook.
Hijama DrRejaul Karim liked this on Facebook.
Rajukul Islam Raju liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.