দিনাজপুরের কান্তজিউ মন্দিরে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মনোহরপুর ও গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুমন, ইকবাল হোসেন, খোকা মিয়া ও ফরহাদ হোসেন। তাদের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি এলাকায়।
পলাশবাড়ি থানার ওসি মুজিবুর রহমান জানান, সম্প্রতি দিনাজপুরে কান্তজিউ মন্দিরে বোমা হামলার ঘটনায় পলাশবাড়ি থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে মন্দিরে হামলার কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পলাশবাড়ি থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Mohin Uddin Nishan liked this on Facebook.