২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর না করতে রাষ্ট্রপতির কাছে আবেদন জানাতে চান তার পরিবার। শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এ দাবি জানান মুজাহিদের স্ত্রী তামান্না ই জাহান। একইসঙ্গে মুজাহিদের ফাঁসি দেওয়া হলে তা নাগরিক অধিকারের লঙ্ঘন হবে বলেও তিনি দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন তার তৃতীয় পুত্র আলী আহমেদ মাবরুর, ছোট ছেলে আলী আহমেদ তাহকিক, মুজাহিদের বড় ভাই আলী আফজাল খালেদ, তার ছোট ভাই আলী আজগর আসলাম, তাদের আইনজীবী সাইফুর রহমান ও এস এম কামালউদ্দিন। প্রসঙ্গত, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে ২০০৪ সালের ২১শে অগাস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় উপর্যপুরি গ্রেনেড হামলা চালায় দুর্বৃত্তরা। এতে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত হয়। আহত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকে। যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ওই মামলার চার্জশিটভুক্ত আসামী।
Related Posts
ক্ষমতায় টিকে থাকতে বেতন বাড়িয়েছে সরকার
- Ayesha Meher
- জুন ৩০, ২০১৫
- 1 min read
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অভিযোগ- ক্ষমতায় টিকে থাকতে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ালেও অবৈধ সরকারের…
নারায়ণগঞ্জের ৭ খুন ‘মামলা বাতিল’ আবেদনের হাইকোর্টের রায় একটু পরেই
- Ayesha Meher
- মার্চ ৭, ২০১৬
- 0 min read
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি ও র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের ‘মামলা বাতিল’ চেয়ে…
পাকিস্থানের গাদ্দাফি স্টেডিয়ামে আবারো সন্ত্রাসী হামলা
- Ayesha Meher
- মে ৩০, ২০১৫
- 1 min read
পাকিস্তানের সন্ত্রাসীরা কিছুতেই যেন দেশটির ক্রিকেটের পেছন ছাড়ছে না। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের…
৭ thoughts on “২১ আগস্ট মামলার নিষ্পত্তি পর্যন্ত ফাঁসি না দেওয়ার আবেদন”
Leave a Reply to Reaz Uddin Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Junayed Newas liked this on Facebook.
Omar Faruk liked this on Facebook.
Shahadat Hossian liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Md Sayed liked this on Facebook.
Reaz Uddin liked this on Facebook.