২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর না করতে রাষ্ট্রপতির কাছে আবেদন জানাতে চান তার পরিবার। শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এ দাবি জানান মুজাহিদের স্ত্রী তামান্না ই জাহান। একইসঙ্গে মুজাহিদের ফাঁসি দেওয়া হলে তা নাগরিক অধিকারের লঙ্ঘন হবে বলেও তিনি দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন তার তৃতীয় পুত্র আলী আহমেদ মাবরুর, ছোট ছেলে আলী আহমেদ তাহকিক, মুজাহিদের বড় ভাই আলী আফজাল খালেদ, তার ছোট ভাই আলী আজগর আসলাম, তাদের আইনজীবী সাইফুর রহমান ও এস এম কামালউদ্দিন। প্রসঙ্গত, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে ২০০৪ সালের ২১শে অগাস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় উপর্যপুরি গ্রেনেড হামলা চালায় দুর্বৃত্তরা। এতে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত হয়। আহত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকে। যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ওই মামলার চার্জশিটভুক্ত আসামী।
Related Posts
নোয়াখালীতে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
- Ayesha Meher
- February 10, 2015
- 0 min read
নোয়াখালীতে লাকি বেগম নামের এক তরুণীকে হত্যার দায়ে ভগ্নিপতি আলমগীর হোসেনকে (৪৫) মৃত্যুদণ্ড, ২০ হাজার…
র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহত
- Ayesha Meher
- January 16, 2015
- 1 min read
চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মতিউর রহমান (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।…
ড. ইউনূসের নেতৃত্বে একটি জাতীয় সরকার হতে পারেঃকাজী জাফর
- Ayesha Meher
- June 29, 2015
- 1 min read
জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ বলেছেন, এই সরকারের বিদায় ঘণ্টা…
৭ thoughts on “২১ আগস্ট মামলার নিষ্পত্তি পর্যন্ত ফাঁসি না দেওয়ার আবেদন”
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Junayed Newas liked this on Facebook.
Omar Faruk liked this on Facebook.
Shahadat Hossian liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Md Sayed liked this on Facebook.
Reaz Uddin liked this on Facebook.