২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর না করতে রাষ্ট্রপতির কাছে আবেদন জানাতে চান তার পরিবার। শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এ দাবি জানান মুজাহিদের স্ত্রী তামান্না ই জাহান। একইসঙ্গে মুজাহিদের ফাঁসি দেওয়া হলে তা নাগরিক অধিকারের লঙ্ঘন হবে বলেও তিনি দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন তার তৃতীয় পুত্র আলী আহমেদ মাবরুর, ছোট ছেলে আলী আহমেদ তাহকিক, মুজাহিদের বড় ভাই আলী আফজাল খালেদ, তার ছোট ভাই আলী আজগর আসলাম, তাদের আইনজীবী সাইফুর রহমান ও এস এম কামালউদ্দিন। প্রসঙ্গত, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে ২০০৪ সালের ২১শে অগাস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় উপর্যপুরি গ্রেনেড হামলা চালায় দুর্বৃত্তরা। এতে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত হয়। আহত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকে। যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ওই মামলার চার্জশিটভুক্ত আসামী।
Related Posts
জেড ফোর্স কেন্দ্রীয় সংসদের উদ্দেগে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
- Ayesha Meher
- জানুয়ারি ২০, ২০১৫
- 1 min read
বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৭৯তম…
ইঞ্জিনিয়ার মোশাররফের সঙ্গে বার্নিকাটের সাক্ষাৎ
- Ayesha Meher
- আগস্ট ৯, ২০১৫
- 0 min read
ঢাকা: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ…
পঞ্চগড়ে পার্কিং করা ২ বাসে অগ্নিসংযোগ
- Ayesha Meher
- মার্চ ১, ২০১৫
- 1 min read
পঞ্চগড়ে পার্কিং করা অবস্থায় পেট্রল ঢেলে দু‘টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস ২ টির…
৭ thoughts on “২১ আগস্ট মামলার নিষ্পত্তি পর্যন্ত ফাঁসি না দেওয়ার আবেদন”
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Junayed Newas liked this on Facebook.
Omar Faruk liked this on Facebook.
Shahadat Hossian liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Md Sayed liked this on Facebook.
Reaz Uddin liked this on Facebook.