গরু জবাইয়ের গুজবে ফের উত্তপ্ত উত্তরপ্রদেশ, গ্রেফতার ২১

ভারতের উত্তরপ্রদেশের দাদরিতে গরুর জবাইয়ের গুজবে এক মুসলিমকে পিটিয়ে হত্যার রেশ কাটার আগেই একই ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের মৈনপুরী। গরু জবাইয়ের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় তাণ্ডব। মারমুখী কিছু মানুষ স্থানীয় বেশ কয়েকটি দোকান ছাড়াও পুড়িয়ে দিয়েছে পুলিশের দু’টি গাড়ি। এই ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ২০০ কিলোমিটার এবং আগরা থেকে ১০০ কিলোমিটার দূরে এই মৈনপুরী। জেলা প্রশাসক জানিয়েছেন, গ্রামের একটি মাঠে গরুর দেহ পড়েছিল। তা থেকেই গরু জবাইয়ের গুজব ছড়ায়। যদিও তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণ হয়নি বলেই দাবি করেছেন তিনি। উত্তেজিত লোকজন কয়েকটি দোকান ও পুলিশের গাড়ি পোড়ালেও, কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেই দাবি তাঁর।

শুক্রবার রাতের এই ঘটনায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। ডেপুটি পুলিশ সুপার জানান, এলাকায় পর্যাপ্ত পুলিশে মোতায়েন করা হয়েছে। উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কায় বাইরের কাউকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না।

দু-সপ্তাহ আগে এই মৈনপুরী থেকে ৩০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশেরই দাদরিতে ৫২ বছর বয়সী মুহাম্মদ ইখলাক নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়। গরু জবাইয়ের গুজবেই হত্যা করা হয় ইখলাককে। পেটানো হয় ইখলাকের ছেলে দানিশকেও।




৭ thoughts on “গরু জবাইয়ের গুজবে ফের উত্তপ্ত উত্তরপ্রদেশ, গ্রেফতার ২১

Leave a Reply to Imam Uddin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.