তুরস্কের রাজধানী অাঙ্কারায় একটি শান্তি র্যালিতে জোড়া বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২৬ জন। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এখবর জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে আঙ্কারার প্রধান রেলস্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর ১২টায় পূর্বঘোষিত সমাবেশে অংশ নিতে মানুষ স্টেশনটির আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করলে তাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। প্রতিবেদনে তুরস্ক সরকারের এক কর্মকর্তা দাবি করেন, ওই দুটি বোমার একটি ছিল আত্মঘাতী।
‘শান্তি ও গণতন্ত্র’ শ্লোগানকে সামনে রেখে তুরস্কের কুর্দি অধ্যুষিত দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান সংঘাত অবসানের আহ্বান জানিয়ে শনিবার আঙ্কারায় ওই শান্তি সমাবেশের ডাক দেয় তুর্কি ট্রেড ইউনিয়ন কনফাডেরশন অব পাবলিক সেক্টর ট্রেডস ইউনিয়ন (কেইএসকে) এবং অন্যান্য কয়েকটি সংগঠন। কর্মসূচিকে সমর্থন দেয় কুর্দি রাজনৈতিক দল এইচডিপিসহ তুরস্কের বেশ কয়েকটি সরকার বিরোধী বামপন্থি রাজনৈতিক দল।
উল্লেখ্য, তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকায় বিচ্ছিন্নতাবাদী পিকেকে বিদ্রোহীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত তুর্কি সামরিক বাহিনী। কয়েক দশক আগে শুরু হওয়া এ গৃহযুদ্ধে কমপক্ষে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক।


Shaiful Islam Jcd liked this on Facebook.
Rajib Khan liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.
Tarek Rajen liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Sazzad Reza liked this on Facebook.
Sadikur Rahman Shepon liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Mohammed Ajgor Ali liked this on Facebook.
Md Alamin liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
Md Alamgir Hossain liked this on Facebook.
Idris Mazi liked this on Facebook.