রাজধানীর পুরান ঢাকার বংশালে রাস্তা খোঁড়াখুঁড়ির সময় একটি পুরাতন ভবনের দেয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ শ্রমিক। তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেল পৌনে ৩টার দিকে বংশাল থানার আবুল হাসনাত রোডে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির জানান, রাস্তার কাজ করার সময় পাশের একটি পুরাতন ভবনের দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু ও এক শ্রমিক আহত হয়েছেন। লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে রাখা হয়েছে।


Rajib Khan liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Sazzad Reza liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Masud Rana Rana liked this on Facebook.