শরণার্থীকে ল্যাং-লাথি, নারী সাংবাদিক চাকরিচ্যুত

হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া হয়ে জার্মানিতে যাওয়ার জন্য হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী দেশটিতে আশ্রয় নিয়েছে। গতকাল মঙ্গলবার একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শত শত শরণার্থী পালানোর চেষ্টা করছিল। অন্যান্য সাংবাদিকের মতো দৃশ্যটি ধারণ করছিলেন হাঙ্গেরির একটি টিভি চ্যানেলের নারী সাংবাদিক। এ সময় তাঁর সঙ্গে দিগ্বিদিক ছুটে যাওয়া শরণার্থীদের ধাক্কা লাগে। এতেই তাঁর রাগ সপ্তমে চড়ে যায়। প্রথমে তিনি দুই শিশুকে লাথি মারেন। তার পর সন্তানকে কোলে নিয়ে পুলিশের হাত থেকে পলায়নরত এক বাবাকে ল্যাং মারেন। এতে তিনি সন্তানসহ মাটিতে লুটিয়ে পড়েন। এই অসদাচরণের জন্য অবশ্য তাঁর চাকরি চলে গেছে। কিন্তু এরই মধ্যে তাঁর এই কর্মকাণ্ডের ভিডিওচিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এবং ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে।

দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, এক জার্মান সংবাদদাতা এই ভিডিওচিত্র ধারণ করেছেন। হাঙ্গেরির অনলাইন সংবাদমাধ্যম ৪৪৪.হুর দেওয়া তথ্য অনুযায়ী বরখাস্ত করার আগ পর্যন্ত পেট্রা লাজলো নামের এই সাংবাদিক টিভি চ্যানেল এনওয়ান-এ কাজ করতেন।

১১ thoughts on “শরণার্থীকে ল্যাং-লাথি, নারী সাংবাদিক চাকরিচ্যুত

Leave a Reply to MD Uzzol Baruniya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.