রাজধানীর মুগদার মানিকনগরে স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী মোহাম্মদ সোহাগকে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম তানজিল রহমান বিন্তি। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিন্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে বিন্তির শ্বশুরবাড়ির থেকে বিন্তির বাবার বাড়ির লোকদের জানায়, বিন্তি অসুস্থ হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থা গুরুতর হলে সেখান থেকে বিন্তিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরই বিন্তিকে মৃত ঘোষণা করেন ঢামেকের কর্তব্যরত চিকিৎসক।
বিন্তির চাচাতো ভাই মো. আফতাব ভূঁইয়া সাজু বলেন, ‘আমরা ধারণা করছি, শাশুড়ি, দেবর, জামাই মিলে আমার বোনটাকে মেরে ফেলছে। আমি এর যথাযোগ্য বিচার চাই, যাতে আর কোনো বোন এভাবে মারা না যান।’
এ সময় বিন্তির ছেলে সিয়ামের বরাত দিয়ে সাজু বলেন, বিন্তির পাঁচ বছরের ছেলে তার মাকে নির্যাতন করতে দেখেছে। মঙ্গলবার রাতে বিন্তির পেটে লাথি মারেন তাঁর স্বামী। এতে বিন্তি অসুস্থ হয়ে পড়েন।
বিন্তি ও তাঁর স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে জানান তাঁর চাচাতো ভাই।


আযহারুল হক liked this on Facebook.
MD Shahab Uddin liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Alam Shabuz liked this on Facebook.
Shohidul Islam Emon liked this on Facebook.
Gaffar Ali liked this on Facebook.
MD Tareq liked this on Facebook.