ব্লগার নীলাদ্রি চট্টপাধ্যায় ওরফে নিলয় হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, খুনীদের শনাক্ত করে অচিরেই গ্রেপ্তার করা হবে।
শনিবার ফার্মগেটে আডিয়াল ল কলেজে মন্ত্রীকে সংবর্ধনা ও নবীনবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা জানেন যে, অনেক ক্ষেত্রে ঘটনা ঘটার আগেই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে নিলয় হত্যাকাণ্ডের পর ২৪ ঘণ্টা পার হয়ে গেলে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শুক্রবার দুপুরে রাজধানীর ভাড়া বাসায় ঢুকে হত্যা করা হয় নীলাদ্রিকে। এবারও পুলিশ উগ্রপন্থীদের সন্দেহ করছে। শুক্রবার সন্ধ্যায় এক ই-মেইল বার্তায় হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম নামের একটি সংগঠন।
এআর


Babu Macanic liked this on Facebook.
Atikur Rahman Bueiyen liked this on Facebook.
Helal Ahmed liked this on Facebook.
probasnews24.com liked this on Facebook.
Kawsar Ahmed liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Rashed Khan liked this on Facebook.
Abu Bakar Sohel liked this on Facebook.
Yusuf Un Nobi Babu liked this on Facebook.