ব্লগার নীলাদ্রি চট্টপাধ্যায় হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে :স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লগার নীলাদ্রি চট্টপাধ্যায় ওরফে নিলয় হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, খুনীদের শনাক্ত করে অচিরেই গ্রেপ্তার করা হবে।
শনিবার ফার্মগেটে আডিয়াল ল কলেজে মন্ত্রীকে সংবর্ধনা ও নবীনবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা জানেন যে, অনেক ক্ষেত্রে ঘটনা ঘটার আগেই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে নিলয় হত্যাকাণ্ডের পর ২৪ ঘণ্টা পার হয়ে গেলে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শুক্রবার দুপুরে রাজধানীর ভাড়া বাসায় ঢুকে হত্যা করা হয় নীলাদ্রিকে। এবারও পুলিশ উগ্রপন্থীদের সন্দেহ করছে। শুক্রবার সন্ধ্যায় এক ই-মেইল বার্তায় হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম নামের একটি সংগঠন।

এআর

৯ thoughts on “ব্লগার নীলাদ্রি চট্টপাধ্যায় হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে :স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply to Atikur Rahman Bueiyen Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.